গোপালপুরে নবনিযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবীনবরণ

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে” টাঙ্গাইলের গোপালপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ শূন্য পদে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বরণ করে নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নব নিযুক্ত সহকারী শিক্ষকদের মরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বুধবার বিকেলে গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯১জন নব নিযুক্ত সহকারি শিক্ষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.পারভেজ মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর উপজেলা রিসোর্স সেন্টারের মো. আব্দুস সেলিম, সহকারী শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবির, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো.শফিকুল ইসলাম, সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *