Home আলোচিত ফেসবুকের ওই লেখাটি শাবনূরের নয়

ফেসবুকের ওই লেখাটি শাবনূরের নয়

0
201

সকাল থেকে চিত্রনায়িকা শাবনূরের একটি পোস্ট ভাইরাল হয়েছে। ওই পোস্টে লেখা ছিল—আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল, এ নায়িকার একটি ফেইক আইডি থেকে এটা ছড়িয়েছে।

শাবনূরের নামে অসংখ্য ফেইক ফেসবুক আইডি আছে। এটা তিনি জানেন বলেই কয়েকবার সেসব আইডি থেকে দূরে থাকতে বলেছেন। একবার ফেসবুক লাইভে এসেও জানিয়েছিলেন। কিন্তু তারপরও রোধ করা যাচ্ছে না।

বুধবার (২৪ জানুয়ারি ২০২৩) দিবাগত রাতে কাজী শারমিন নাহিদ নূপুর নামের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‌‘আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি’।

হঠাৎ কী হয়েছে জানতে শুভাকাঙ্ক্ষীরা তার স্ট্যাটাসে কমেন্ট করছেন। তবে সেসবের উত্তর এখনো দেননি শাবনূর।

প্রফাইলে শাবনূরের ছবি দেওয়া এমন পোস্টে অনেকেই কমেন্টস করছেন। নীল অভ্র নামে একজন মন্তব্য করেছেন, ‘যদি পুনর্জন বলে কিছু থেকে থাকতো তবে আমি তোমায় অভিশাপ দিতাম, তুমি আমি হয়ে জন্মাও তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া, তোমার ভালোবাসার জন্য দিশেহারা মানুষটা হয়ে জন্মাও। মহান আল্লাহ্ সহায় হন’।

অনেকেই শাবনূর ভেবে দুঃখ প্রকাশ করেন। খবর নিয়ে জানা যায়, এটি শাবনূরের আসল আইডি নয়। ফেক আইডি থেকে বিভ্রান্ত করা হচ্ছে। এর আগেও শাবনূর ফেক আইডি দিয়ে প্রতারণার অভিযোগ করেন শাবনূর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here