Home প্রধান খবর রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

0
161

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি। রাষ্ট্রপতি পদে আগ্রহী প্রার্থীদের ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।

বুধবার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশন এই ভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন কমিশন সভায় রাষ্ট্রপতি নির্বাচনের বিস্তারিত দিনক্ষণ চূড়ান্ত করে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

কাজী হাবিবুল আউয়াল জানান, দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার তারিখ ১২ ফেব্রুয়ারি। ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৪ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করা হবে।

প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, যিনি এ নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’। তার কার্যালয়েই (প্রধান নির্বাচন কমিশনারের অফিসে) নির্ধারিত দিনে অফিস চলাকালে মনোনয়নপত্র জমা দিতে হবে।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনার জন্য গতকাল জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি।

উল্লেখ্য, সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে এ পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন হবে। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here