বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর গত বছর মেয়ের বাবা হয়েছেন। মেয়ের নাম রেখেছেন আইদাহ্ আসিফ রঙ্গন। আজ বুধবার (২৫ জানুয়ারি) সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মেয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে আসিফ লিখেছেন, আইদাহ্ আসিফ রঙ্গন। আমার মা/আমার প্রাণশক্তি/আমার উচ্ছ্বাস/আমার ঘরে ফেরার আনন্দ। আল্লাহুম্মা বারিক লাহা, ভালবাসা অবিরাম…
বাবা-মেয়ের সেই ছবির নিচে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তারা ছোট্ট রঙ্গনের জন্য দোয়া ও ভালোবাসা জানিয়েছেন। তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
উল্লেখ্য, গেল বছর যেন সুখবরের ডাকবাক্স হয়ে ধরা দিয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের কাছে। এ বছরই কন্যাসন্তানের বাবা হয়েছেন। বছরের শেষ দিকে ঘরে এনেছেন পুত্রবধূ।
অক্টোবরে তার বড় ছেলে শাফকাত আসিফ রণ’র বিয়ে সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জের মেয়ে ইসমত শেহরীন ঈশিতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন গায়কের ছেলে।
