মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার লতিফপুর এলাকায় সমিতির প্রধান কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র দলিল লেখক আব্দুল জলিল মন্ডলের সভাপতিত্বে ও আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা রেজিষ্ট্রার ও বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের সভাপতি অহিদুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জোবায়ের আহমেদ, উপজেলা সাব-রেজিষ্ট্রার আমির হামজা, সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল খালেক, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকরসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন- সমিতির সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সানোয়ার হোসেন খানসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও দলিল লেখকগণ ।
