Home বিনোদন খোলামেলা পোশাক হয়তো অনেকের ভালো লাগে: শ্রাবন্তী

খোলামেলা পোশাক হয়তো অনেকের ভালো লাগে: শ্রাবন্তী

0
254

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের চেয়েও ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনার শীর্ষে থাকেন এই অভিনেত্রী। বিশেষ করে সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ, পোশাক-আশাক এসব নিয়ে বছরজুড়েই আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলে সেখানে সমালোচনার বন্যা বয়ে যায়। বিষয়টিকে কিভাবে দেখেন তিনি?

প্রশ্নটা এসেছে মূলত তার ‘কাবেরী অন্তর্ধান’ ছবির একটি সংলাপ ধরে। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার ন্যুডিটি আমার কনসার্ন, অন্য কারোর নয়’। এ ব্যাপারে শ্রাবন্তীর ভাষ্য, ‘যারা এই সমালোচনা করে, তাদের নিজেদের জীবন নিয়ে ভাবা উচিত। তারপর অন্যকে জাজ করুক। মানুষ একটু বেশিই জাজমেন্টাল হয়ে যায়। ট্রোল নিয়ে আমি আর বলতে চাই না, পাত্তাও দিই না।’

খোলামেলা পোশাক নিয়ে তার বক্তব্য, ‘যে খোলামেলা পোশাক পরছে সে যদি কমফোর্টেবল হয়, তাহলে অন্যদের কথায় কিছু যায় আসে না। অনেকের হয়তো তাকে দেখতে ভালো লাগছে। হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না।’

এদিন নিজের সিনেমা ও ফিটনেস নিয়েও কথা বলেন শ্রাবন্তী। জানান, সব ধরনের চরিত্রে অভিনয় করতে চান তিনি। খাবারের বেলাতেও জিহ্বাকে দিচ্ছেন পরিপূর্ণ স্বাধীনতা। তার কথায়, ‘ডায়েট আমি করতে পারব না। খাব, আবার জিমে গিয়ে কসরত করব। কারণ আমি নিজের মনকে কষ্ট দিয়ে ডায়েট করতে পারব না। তবে এখন স্বাস্থ্যকর খাবার খাই।’

গত শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’ ছবিটি। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের নতুন সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন শ্রাবন্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here