Home বিনোদন বিয়ে করেছেন চিত্রনায়িকা একা

বিয়ে করেছেন চিত্রনায়িকা একা

0
205

বিয়ে করেছেন ঢাকাই সিনেমার ৯০ দশকের আলোচিত চিত্রনায়িকা একা। সম্প্রতি শোবিজপাড়ায় ওঠা এমন গুঞ্জন গুজব বলে উড়িয়ে দিলেও অবশেষে স্বীকার করেছেন তিনি। তবে এখনো বাকি আছে বিয়ের আনুষ্ঠানিকতা। খুব শিগগিরই তাও হবে বলে গণমাধ্যমে জানিয়েছেন নায়িকা।

সোমবার দুপুরে বিয়ে নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন একা। এ বিষয়ে তিনি বলেন, অনেক ঝামেলা ছিল আমার। এই ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমি ও আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করার। করে ফেলেছি। আশা করি আর কিছুদিন পরেই পার্টি করে সবাইকে দাওয়াত দিয়ে একটি অনুষ্ঠান করব।

একা আরও বলেন, আমার স্বামী এখন দেশের বাইরে। তিনি দেশে ফিরে এসে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন সবাইকে। আপাতত এতটুকুই আমার ভক্তরা জানুক। এর বেশি জানাতে পারছি না।

তিনি বলেন, পড়াশোনার জন্য লন্ডন গিয়েছিলাম। সেখানে পড়াশোনার পর যুক্তরাষ্ট্রে যাই। যুক্তরাষ্ট্রে এডিটিংয়ের ওপর কিছু কোর্স করি। লাইট, এডিটিংয়ের ওপর কাজ শিখে দেশে ফিরে আসি। এরপর আমি মাই টিভিতে যোগ দেই। সেখানে টানা ৫ বছর ধরে আছি, এখনো আছি।

প্রসঙ্গত, শাহিদা আরবী সিমন নাম নিয়ে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা একার। তবে ব্যবসায়ীকভাবে ‘রাখাল রাজা’ সিনেমাটি সফল হয়নি। একা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলা হাওয়া’। কাজী হায়াৎ পরিচালিত এ সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। এরপর আর তাকে পর্দায় দেখা যায়নি।

গত বছর গৃহকর্মীকে নির্যাতন ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় আসেন অভিনেত্রী একা। এবার বিয়ের খবরে আবারও খবরের শিরোনাম হলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here