জানা গেল শাকিব খানের যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণ

আবার যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। উদ্দেশ্য অনেকেরই অজানা। ১৭ জানুয়ারি সকালে দুবাই থেকে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজে চেপে বসেন কিং খান। দিন পনেরো সেখানে থাকবেন বলে জানা গেছে।

শাকিব গত বছরের আগস্টে দেশে ফিরেছিলেন। ছয় মাসের মাথায় ফের যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন এ তারকা। জানা যায়, শুটিং বা অন্য কোনো কাজ নয়, কিছুদিন থাকার জন্যই মূলত মার্কিন মুলুকে গেছেন। ফিরবেন আগামী মাসের শুরুতে।

শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস সূত্রে জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় সেখানে নিয়মিত থাকা বা যাতায়াতটা জরুরি।

এদিকে দেশে ফিরে ‘শের খান’ সিনেমার কাজ করবেন তিনি। ছবিটি পরিচালনা করছেন সানী সানোয়ার। আর এর মাধ্যমে চলতি বছরে প্রথমবারের মতো শুট করবেন এ তারকা।

এছাড়া হিমেল আশরাফ পরিচালিত ‘মায়া’র কাজও করবেন শাকিব। যুক্তরাষ্ট্র প্রবাসী এ নির্মাতা বর্তমানে দেশে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ নায়কের হাতে রয়েছে পরিচালক রায়হান রাফীর ‘প্রেমিক’, হিমেল আশরাফের ‘রাজকুমার’র মতো ছবি। গত বছর ‘রাজকুমার’ চলচ্চিত্রের মহরত হয়েছিল নিউইয়র্কে। সিনেমাটিতে শহরটির কলাকুশলী ও শিল্পীরা অভিনয় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *