মির্জাপুরে মাদক বিরোধী আলোচনা সভা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধা পর্যন্ত উপজেলার আনাইতারা ইউনিযনের ফতেপুর এলাকায় এ সভা হয়। এসো কর্ম করি নামক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ মাদক বিরোধী সভা হয়।

সংগঠনের সভাপতি লুৎফর রহমান অরেঞ্জ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিম, পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির ও খন্দকার আব্বাস বিন হাকিম, যুগ্ম-সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক আমিনর রহমান আকন্দ, আনাইতারা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ময়নাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, সকল অপরাধের মূলে হলো মাদক, তরুন প্রজন্ম ও যুব সমাজকে সুরক্ষিত রাখতে এবং সমৃদ্ধ রাষ্ট্র গঠনে মাদক মুক্ত সমাজ গড়তে হবে। একাজে সকলকে সচেতন হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

আলোচনা শেষে মাদক বিরোধী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *