মানবাধিকার কমিশন মির্জাপুর উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় মির্জাপুর সরকারি কলেজের ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি কাউসার আহমেদ চপলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা মানবাধিকার কমিশনের গর্ভনর সাইফুজ্জামান সোহেল।

অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, টাঙ্গাইল জেলা মানবাধিকার কমিশনের সভাপতি নাসরীন জাহান খান বিউটি, সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, যুগ্ম-সম্পাদক মাজহারুল ইসলাম শিপলুসহ অন্যরা বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদকসগ সকল সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে মানবাধিকার কমিশনের উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক ক্রেস্ট দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *