সম্প্রতি মুক্তি পেয়েছে ঐশী অভিনীত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। এ ছাড়া তার অভিনীত ‘নূর’ ও ‘আদম’ রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমার বাইরে ঐশী অভিনয় করতে চান ওটিটিতেও।
সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে সিনেমাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ঐশী। তিনি বলেন, ঢাকাসহ সারা দেশে চলছে সিনেমাটি। দর্শকরা সিনেমাটির সঙ্গে থাকুন, এটাই চাওয়া।
নতুন বছরের চাওয়া কী?, জানতে চাইলে তিনি বলেন, ক্যারিয়ার নিয়ে নতুন বছরে প্রত্যাশা হচ্ছে, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই। সবকিছু ইতিবাচক হোক, ভালো থাকি— এটাই প্রত্যাশা।
এই অভিনেত্রী বলেন, জীবন খুব সুন্দরভাবে সাজাতে চাই। জীবনে সুখ থাকবে, দুঃখ থাকবে, আনন্দ থাকবে, বেদনা থাকবে। তারপরও জীবনটা যেন সুন্দর হয়, এটাই চাওয়া।
শোনা যাচ্ছে, খাদ্য তালিকায় ব্যাপক কাটছাঁট করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বেশ কয়েক মাস হলো আমি মাছ-মাংস খাই না। অনেক দিন ধরেই এটা ভাবছিলাম, কিন্তু দেরীতে হলেও শুরুটা করেছি। মাছ-মাংস না খেলেও ডিম খাই।
