Home বিনোদন এখন ছুটিতে আছি: পরীমণি

এখন ছুটিতে আছি: পরীমণি

0
171

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি। একের পর এক অদ্ভুত সব কাণ্ডে নিয়মিতই তিনি খবরের শিরোনাম হচ্ছেন। পরীমণিও যেন তাই পছন্দ করেন।

দীর্ঘ ১০ মাস পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমণির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি শুক্রবার (২০ জানুয়ারি) দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন সিয়াম ও তানভীর।

এছাড়া, পরীমনি অভিনীত ‘মা’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

পরীমনি বলেন, ‘”মা” অন্যরকম একটি গল্প-নির্ভর সিনেমা। এখানে আমাকে নতুন করে পাওয়া যাবে।’

আবু রায়হান জুয়েলের ‘চলো বদলে যাই’ সিনেমায়ও অভিনয় করবেন পরীমনি। তবে কোন সিনেমা দিয়ে বিরতি ভাঙবেন, তা এখনো চূড়ান্ত করতে পারেননি।

এ বিষয়ে পরীমনি বলেন, ‘এখন তো ছুটিতে আছি। ঠিক করে বলতে পারছি না কোন সিনেমা দিয়ে ছুটির পর নতুন করে ফিরব। আরও পরে এটা জানাতে পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here