বিশ্বের দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা।

শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা ২ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৮৫। সেই হিসেবে ঢাকাকে শীর্ষে রাখা হয়েছে।

এ ছাড়া একিউআই স্কোর ২৪৬ নিয়ে দ্বিতীয় অবস্থানে ইরাকের বাগদাদ। ২২২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা। চতুর্থ স্থানে থাকা ভারতের দিল্লি স্কোর ২১৮।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *