Home বিনোদন স্বামী-স্ত্রীর চরিত্রে মীর সাব্বির-তারিন

স্বামী-স্ত্রীর চরিত্রে মীর সাব্বির-তারিন

0
262

কৃপণ এক দম্পতির গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘সাগরকন্যা’। অনিমেষ আইচের রচনায় এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এ নাটকে কৃপণ স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির।

তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তারিন জাহানকে। আরও আছেন মাজনুন মিজান, সালমান আরাফাত, মিলি বাশার, আবুল খায়ের সবুজ ও হানিফ খান। ‘সাগরকন্যা’ প্রচারিত হবে ২১ জানুয়ারি শনিবার রাত ৯টায়।

নাটকের গল্পে দেখা যাবে, চাকুরিজীবী দম্পতি বেড়ানোর উদ্দেশ্যে লঞ্চে করে বরিশাল যাত্রা শুরু করে। কিন্তু দৈনন্দিন জীবনসহ বিভিন্ন ক্ষেত্রে কৃপণ স্বামীর কৃপণতায় অতিষ্ট হয়ে পড়েন স্ত্রী।

একপর্যায়ে যাত্রাপথে স্বামীকে না বলেই নিরুদ্দেশ হয়ে যান স্ত্রী। স্বামী তাকে খুঁজতে খুঁজতে আবিষ্কার করেন কুয়াকাটা সমুদ্র সৈকতে। মাঝে ঘটে যায় আরও কিছু ঘটনা। এভাবে এগোতে থাকে নাটকের কাহিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here