গোপালপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দিন হায়দার গোপালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, পৌর মেয়র রকিবুল হক ছানা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত।

এ সময় ক্লাবের সহ-সভাপতি খন্দকার আব্দুস ছাত্তার, আঃ সালাম ও কেএম মিঠু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, যুগান্তর ও দৈনিক মজলুমের কণ্ঠ’র প্রতিনিধি মো. সেলিম হোসেন, অর্থ সম্পাদক বিধান চন্দ্র, কায়সার মিয়া, নূর আলম, মাহাদী হাসান শিবলী ও রুবেল আহমেদসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *