মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটির আলোচনা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে (২০ শে জানুয়ারি) চন্দ্রা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ কালিয়াকৈর উপজেলা শাখার নবগঠিত কমিটির আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এই সময় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ দুলাল আহমেদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাজী হারিজউজামান খান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খন্দকার মফিজুর রহমান লিটন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন অর রশীদ,ফুলবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক,মধ্যপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক,বোয়ালী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাকিম,শেখ শাহারিয়ার সুজন,তারেকুল ইসলাম সাবদানসহ নেতা কর্মীরা।
