ভালো থাকার জন্য একটু লড়াই করলে তাতে দোষের কিছু নেই: পরীমণি

ঢালিউডের এই সময়ের আলোচিত-সমালোচিত দম্পতি অভিনেতা শরীফুল ইসলাম রাজ এবং চিত্রনায়িকা পরীমনি। তাদের সম্পর্কে এই ভাব এই আড়ি। কিছু দিন আগে রাজ-পরীর বিচ্ছেদ নিয়ে সরগরম ছিল এফডিসিপাড়া। কয়েকদিন আলাদা ছিলেন তারা। তবে সবকিছু ঠান্ডা হতেই পরীমনি বললেন, রাজ তাকে রানির মতো রেখেছেন।

সংবাদমাধ্যমকে পরীমনি বলেন, দিনশেষে আমরা কী চাই, ভালো থাকতে চাই। আমার মনে হয় প্রতিটি মানুষই এটি চায়। এ জন্যই যুদ্ধ করা, লড়াই করা। তো ভালো থাকার জন্য যদি একটু লড়াই করা হয়, আমার মনে হয় তাতে দোষের কিছু নেই। ছোট একটু সমস্যা করে যদি দীর্ঘ সময়ের জন্য সমাধান করা যায়, ভালো থাকা যায় তা হলে সেটি কেন করব না আমি।

এর আগে গত সপ্তাহে দুজনের মধ্যকার মনোমালিন্য নিয়ে পরীমনি বলেছিলেন, ‘প্রথম দিকে রাজ একটু পাগলামী করেছে। কিন্তু আস্তে আস্তে ও নিজের ভুল বুঝতে পারছে। এখন ও মোটামুটি ঠিক হয়েছে। আমার কথা শুনছে। এক দিনে তো সব পরিবর্তন সম্ভব নয়, একটু তো সময় লাগবেই।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

পরীমণি ও রাজের মধ্যে বেশ কয়েক দিন থেকেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিছুদিন আগে এ চিত্রনায়িকাই ফেসবুক পোস্টের মাধ্যমে তা সামনে এনেছিলেন। পরে জানা যায়, আলাদা হচ্ছেন না তারা। এক ছাদের নিচেই থাকছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *