সুখবর দিলেন স্পর্শিয়া

সিনেমা ও ওয়েবেই এখন মনোযোগী অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এরইমধ্যে তিনি নিজের অভিনয়ের কারিশমা দেখিয়েছেন সর্বশেষ করা কাজগুলোতে। এবার স্পর্শিয়া কাজ শুরু করেছেন নয়া একটি ওয়েব ফিল্মের। নাম ‘এখানে নোঙর’।

এখানে তাকে দেখা যাবে জাহাজের সারেংয়ের প্রেমিকার চরিত্রে। সারেং চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন মেহেদী রনি। এটি মূলত আরটিভি প্লাসের জন্য নির্মাণ করা হচ্ছে।

কাজটি নিয়ে অর্চিতা স্পর্শিয়া বলেন, আমার কাছে যেকোনো কাজের ক্ষেত্রেই গল্প আগে। যে গল্প আমাকে টানে, অভিনয় করার জায়গা থাকে সেটাতেই অভিনয় করি। সেটা ছোট চরিত্র হলেও আপত্তি নেই। এর গল্পটি ভালো। তাই এখানে কাজ করছি।

১৫ই জানুয়ারি থেকে ঢাকার আমিনবাজার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে এই ওয়েব ফিল্মের শুটিং। পরিচালক মেহেদী রনি জানান, মানিকগঞ্জের পর বরিশালের কাউখালীতে সিনেমার বেশ কিছু অংশের দৃশ্যধারণ করা হবে।

২০১১ সালে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে বিনোদনের ভুবনে পা রাখেন স্পর্শিয়া। ধীরে ধীরে তিনি ছোটপর্দার পরিচিত এবং জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। তবে নাটকের পাশাপাশি একাধিক চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। সম্প্রতি “বোধ” নামের একটি ওয়েব সিনিজে দেখা গিয়েছিল স্পর্শিয়াকে। অর্চিতা স্পর্শিয়াকে কৈশোরকালীন প্রেমিকার চরিত্রের দেখা গেছে।

রুপালি পর্দায় স্পর্শিয়াকে সর্বশেষ দেখা গিয়েছিল “নবাব এলএলবি” সিনেমায়। তার অভিনীত “ফিরে দেখা” নামের সরকারি অনুদানের একটি চলচ্চিত্র আগামী ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে। এখানে প্রথমবারের মতো নীরবের সঙ্গে জুটি বেঁধেছেন স্পর্শিয়া। এটি পরিচালনা করেছেন অভিনেত্রী রোজিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *