Home বিনোদন এবার নতুন মিশনে নামলেন ইলিয়াস কাঞ্চন!

এবার নতুন মিশনে নামলেন ইলিয়াস কাঞ্চন!

0
127

পর্দায় অ্যাকশন হিরো হিসেবে একসময় নিয়মিত দেখা যেত জনপ্রিয় নায়ক ইলিয়স কাঞ্চনকে। তবে সেসব এখন অতীত। এখন শিল্পী সমিতি ও নিজের প্রতিষ্ঠান নিয়েই তার যত ব্যস্ততা। কালেভাদ্রে আসেন পর্দায়।

নতুন খবর হলো, দীর্ঘদিন পর অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে তাকে। তবে সিনেমায় না। বিজ্ঞাপনে অপরাধী চক্রের বিরুদ্ধে লড়বেন তিনি।

ভিসতা ইলেকট্রনিক্স কোম্পানির বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। যা নির্মাণ করেছেন মোহাম্মদুল্লাহ নান্টু।

জানা গেছে, এক মিনিটের ওই টিভিসিতে ইলিয়াস কাঞ্চন হেলিকপ্টার নিয়ে প্রবেশ করবেন মাফিয়া নগরে। লড়াই করবেন বিশাল সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের সঙ্গে। এরপর তিনি বিশাল ভার্চুয়াল দুনিয়ায় প্রবেশ করবেন। সেখানে তিনি প্রযুক্তির নানা অগ্রগতির তথ্য দেবেন।

প্রতিষ্ঠানটির পরিচালক উদয় হাকিম এ বিজ্ঞাপনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। তিনি জানান, ওয়েস্টার্ন মুভির আদলে এর চিত্রনাট্য করা হয়েছে। সেই সঙ্গে এতে ভিএফএক্স-এর মাধ্যমে আধুনিক প্রযুক্তির একটি ডেমোনেস্ট্রেশন থাকছে। যেখানে ভার্চুয়াল জগতের নানা ডাইমেনশন তুলে ধরা হয়েছে।

পুবাইলে দৃশ্যধারণ করা হয়েছে বিজ্ঞাপনটির। জানা গেছে, শিগগিরই অনলাইন ও টেলিভিশন চ্যানেলে প্রকাশ পাবে এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here