Home প্রধান খবর স্বামী-সন্তান নিয়ে সুখের ইঙ্গিত দিলেন পরীমণি

স্বামী-সন্তান নিয়ে সুখের ইঙ্গিত দিলেন পরীমণি

0
354

পরীমণি ও রাজের সংসারে এই মেঘ এই বৃষ্টি। ক’দিন আগেই বিচ্ছেদের সুর বাজল তাদের ঘরে। এখন আবার হাসিখুশি তারা। দিব্যি সুখে শান্তিতে আছেন।

সোমবার শীতের সকালে স্বামী রাজের সঙ্গে ছেলে রাজ্যর একটু মুহুর্ত ধারণ করেছেন পরীমণি। তা আবার ফেসবুকে পোস্ট করে শেয়ার করলেন সবার সঙ্গেই।

ছবিতে বারান্দার মিষ্টি রোদে বাবা ছেলের একটি সুন্দর মুহূর্ত। ছবিটি ফেসবুকে পোস্ট করে পরীমনি ক্যাপশনে লিখেছেন, ‘তারা ভিটামিন ডি খায়।’

পোস্ট দেখে দর্শকদের বুঝতে বাকি নেই তাদের বৈবাহিক জীবনের ঝামেলার অবসান হয়েছে। যদিও তারা যে এক হচ্ছেন এই খবর আগেই নিশ্চিত করেছিলেন ঢালিউডের আরেক নায়িকা শিরিন শিলা। তবে সে সময় সে তথ্যকে অস্বীকার করার পাশাপাশি ভুল বলে দাবি করেছিলেন পরী।

এদিকে আগামী ২০ জানুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ছবিটির প্রচারণায় স্কুলে স্কুলে যাচ্ছেন পরীমণি।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

পরীমণি ও রাজের মধ্যে বেশ কয়েক দিন থেকেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিছুদিন আগে এ চিত্রনায়িকাই ফেসবুক পোস্টের মাধ্যমে তা সামনে এনেছিলেন। পরে জানা যায়, আলাদা হচ্ছেন না তারা। এক ছাদের নিচেই থাকছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here