Home বিনোদন আমি আর দীঘি দারুণ সময় পার করেছি: তানজীব সারোয়ার

আমি আর দীঘি দারুণ সময় পার করেছি: তানজীব সারোয়ার

0
589

গানের মানুষ তানজীব সারোয়ার। গানের খাতিরে প্রায়ই তাকে পাওয়া যায় ক্যামেরার সামনে। আর অভিনয়ের ভুবনে পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রাখলেও এখন তিনি চিত্রনায়িকা। এবার এই দু’জনকে পাওয়া যাবে এক ফ্রেমে।

তানজীব সারোয়ারের নতুন গানের মডেল হয়েছেন দীঘি। গানের শিরোনাম ‘ভালো থাকার কারণ’। এতে দীঘির নায়ক গায়ক নিজেই। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা-সুরও করেছেন তানজীব। সংগীতায়োজনে ছিলেন সাজিদ সরকার। সাভারের ফিল্মভ্যালিসহ বিভিন্ন লোকেশনে সম্প্রতি এর দৃশ্যধারণ করা হয়েছে। আর এটি নির্মাণ করছেন উজ্জ্বল রহমান।

তানজীব সারোয়ার বললেন, ‘বিষয়টি আসলে বেশ প্রেমময়। গত ১১ ও ১২ জানুয়ারি আমি আর দীঘি দারুণ সময় পার করেছি ধামরাই অঞ্চলে। আমি মূলত গায়ক মানুষ। তবে এই দু’দিন দীঘির নায়ক হয়ে ছিলাম।’

তিনি জানান, আসছে ভালোবাসা দিবসে ‘ভালো থাকার কারণ’ গানটি প্রকাশ হবে আরটিভি ইউটিউব চ্যানেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here