Home বিনোদন বাংলাদেশে আসার জন্য ব্যাগ গোছাচ্ছেন শ্রীলেখা

বাংলাদেশে আসার জন্য ব্যাগ গোছাচ্ছেন শ্রীলেখা

0
344

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের পরিচিতিটা বাংলাদেশেও কম না। এর নেপথ্যে রয়েছে তার সৌন্দর্য ও ঠোঁটকাটা স্বভাব। আজকাল সিনেমায় তেমন একটা দেখা না গেলেও নেট দুনিয়ায় নিয়মিত নিজের সৌন্দর্য মেলে ধরেন তিনি।

পাশাপাশি উচিত কথায় কাউকে ছাড়েন না। নতুন খবর হচ্ছে ১৫ জানুয়ারি ঢাকায় আসছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছেন শ্রীলেখা নিজেই।

বুধবার (১১ জানুয়ারি) নিজের ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, ‘আমার শিকড় বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ব্যাগ গুছিয়ে নিচ্ছি।’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে যোগ দিতে ঢাকা আসছেন অভিনেত্রী। ১৫ জানুয়ারি কলকাতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেবেন শ্রীলেখা। এমনটা উল্লেখ করে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আশা করছি ১৫ জানুয়ারি রাতের খাবার বাংলাদেশে খাব।’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে শ্রীলেখার ‘এবং ছাদ’ ছবিটি প্রদর্শন করা হবে। স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনাও করেছেন তিনি নিজেই।

উল্লেখ্য, শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশের মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় বাধ্য হয়ে ভারতে পাড়ি দিতে হয়েছে তাদের। ২০১৭ সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। এবার আসছেন সিনেমা নিয়ে। দেখা যাক এক ফাঁকে পূর্বপুরুষের ভিটা দেখতে যান কিনা তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here