টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অ‌টো‌রিকশার ৩ যাত্রী নিহত, আহত ৫

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় অ‌টো‌রিকশার তিন যাত্রী নিহত হ‌য়েছেন। এতে দুই শিশুসহ পাঁচজন গুরুত্বর আহত হ‌য়ে‌ছেন।

বুধবার (১১ জানুয়া‌রি) বেলা ১২টার দিকে তারাকা‌ন্দি-বঙ্গবন্ধু সেতু রেললাই‌নের উপ‌জেলার ফলদা ইউ‌নিয়নের ঢেপাকা‌ন্দি এলাকায় অর‌ক্ষিত রেলক্রসিং‌য়ে এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- উপজেলার আগতেরিল্যা গ্রামের মোঃ সন্জাব আলীর মেয়ে জান্নাতী (৫ মাস)। একই গ্রামের মোঃ আলমগীর হোসেনের মেয়ে লাবনী (৩০) এবং অজ্ঞাত নারী (৩০)।

জানা যায়, যমুনা সেতুপূর্ব স্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী লোকাল ট্রেন ভূঞাপুরের ঢেপাকান্দি এলাকায় পৌঁছানোর পর গেটবিহীন ক্রসিং পার হবার সময় একটি ব্যাটারী চালিত অটোরিকশা লাইনের উপর চলে আসলে এ দুর্ঘটনার সৃষ্টি হয়।

ওই অটোরিকশাতে মোট ৮ জন যাত্রী থাকার কথা শোনা যায়। এর মধ্যে ৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং বাকি ৫ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভূঞাপুর ফায়ার সার্ভিস। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাটি শোনার পর ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, উপজেলার ঢেপাকা‌ন্দি রেলক্রসিং পাড় হওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রেন। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *