রংপুরে রাতভর শীতবস্ত্র বিতরণ করলো তৃতীয় লিঙ্গের রানী

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে জনজীবনবেলা বাড়লেও মিলছে না সূর্যের দেখা। এ অবস্থায় বেড়েছে কনকনে ঠান্ডার মাত্রা। চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন। রেহাই পাচ্ছে না পশু পাখিরাও।

গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। জীবন-জীবিকার তাগিদে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবীদের।

এদিকে সমাজের বিত্তবানদের তাক লাগিয়ে এবারো রংপুরে শীতার্থদের মাঝে নিজ অথ্যায়নে রাতভর ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ করলো তৃতীয় লিঙ্গের রানী।

রবিবার মধ্যে রাতে পিকআপ নিয়ে নগরীর হাসপাতাল এলাকা, রেলস্টেশনসহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এ শীতবস্ত্র বিতরণ করেন রংপুর জেলার তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুরু মাতা রানী।

এসময় রানী বলেন, উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বারার কারনে আমি প্রতিবছর শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমার সামর্থ অনুযায়ী এবছর ৫০০ পিস কম্বল বিতরণ করছি। যারা শীতে কষ্ট করে থাকে কিন্তু সরমে মানুষের কাছে চায় না, সেই সকল মানুষগুলোকে খুঁজে খুঁজে আমরা এবার শীতবস্ত্র বিতরণ করছি।

এসময় তিনি, সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান।

কম্বল পেয়ে খুশি হয়ে রেলষ্টশনের মনছুর আলি জানালেন, কত বড় বড় মানুষ আছে যারা শীত আসলেই কম্বল দেয় কিন্তু হামরা পাইনা। সমাজে এদেরকে (হিজরা) কেউ দেখতে পাইনা তারাই হামার কষ্ট বুঝিল।

এতে উপস্থিত ছিলেন, তৃতীয় লিঙ্গের সদস্য ছুমাইয়া, নুসরাত, মনিশা, সীমা, লাবন্য সুবর্ণা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *