ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে তেলবাহী ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানগাড়ি মুখোমুখি সংঘর্ষে মা এবং মেয়ে নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারী) বিকেল ৪টায় টাঙ্গাইলের ভূঞাপুরে ভূঞাপুর টূ বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি ভাঙার পাড় সেতুতে তেলবাহী ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও তার ৪ বছরের শিশু নিহত হয়েছে।

আহত চালক রনিকে ভূঞাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো- ভূঞাপুর উপজেলার বিলচাপরা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী পারুল (৩০) তার মেয়ে ছোঁয়া (৪)।

নিহত মা মেয়ে অটোরিকশা ভাড়া করে ভূঞাপুর থেকে তাদের গ্রামের বাড়ি বিলচাপরা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়।

ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, বাগবাড়ি এলাকায় তেলবাহী ট্রাক পেছন দিক থেকে ব্যাটারীচালিত যাত্রীবাহি ভ্যানকে ধাক্কা দেয়। এতে করে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *