Home প্রধান খবর মান-অভিমান ভুলে অবশেষে এক হলেন রাজ-পরীমণি

মান-অভিমান ভুলে অবশেষে এক হলেন রাজ-পরীমণি

0
323

রাজ-পরীর অভিমান ভেঙ্গেছে। সম্পর্ক নিয়ে গত কয়েক দিনের নাটকীয়তার পর আবার একসঙ্গে হয়েছেন আলোচিত অভিনেত্রী পরীমনি এবং সময়ের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ। অভিনেত্রী শিরিন শিলার ভিডিও কলের ফ্রেমে একসঙ্গে দেখা গেছে তাদের।

বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৪২ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ভিডিও কলে কথা বলার কয়েকটি স্ক্রিনশট পোস্ট করেন শিরিন শিলা। সেখানে রাজ-পরী ও তাদের একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের সঙ্গে ভিডিওতে কথা বলতে দেখা যায় শিরিন শিলাকে।

শিরিন শিলা স্ক্রিনশট পোস্ট করে ক্যাপশনে বলেন, ‘অভিনন্দন বান্ধবী পরীমণি। সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য।’‍

তিনি আরও বলেন, ‘যারা পরীমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলেন, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ, যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।’

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে পরীমণি বলেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান। আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

এরপর পরীমণি ফেসবুক স্ট্যাটাসে রক্তাক্ত বিছানার দাগের ছবি পোস্ট করেন এবং তার গায়ে হাত তোলার মতো অভিযোগ আনেন স্বামী রাজের বিরুদ্ধে। তারপর রাজ-পরী দু’জন পৃথক সময়ে সংবাদমাধ্যমে আলাপকালে বিচ্ছেদের কথা বললেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here