ঝালকাঠিতে একেরপর এক দূধর্ষ ডাকাতি, আইনশৃংঙ্খলার চরম অবনতি !

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে একের পর এক চুরি ও হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটছে। এতে জনমনে আতংক ও আইনশৃংঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেখা দিয়েছে। এবার ঝালকাঠি শহরের ঘনবসতি এলাকা টিএন্টি রোডে মো.বাদল মুন্সির বাড়িতে ১৫/১৬জনের সঙ্গবদ্ধ ডাকাত দল ডুকে ঘরের সকলের হাত-পা বেঁধে স্বর্ণ অলংকার ও নগদ টাকা সহ ব্যবহৃত মালামাল লুটে নেয়।

২জানুয়ারি দিবাগত রাত অনুমান ২.৩০মি: এর সময় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা প্রায় এক ঘণ্টা গৃহে অবস্থান করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে হাত-পা বেঁধে তাদের সর্বোচ্চ লুটে নেয়। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে আটক বা কোন মালামাল উদ্ধার করতে পারেনি। শহরের মধ্যে থানা থেকে মাত্র কিছুটা দুরে এ ডাকাতির ঘটনায় ব্যাপক আতঙ্ক ও আইশৃংঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

গত এক মাসে ঝালকাঠি জেলার সদর, রাজাপুর ও কাঠালিয়ায় একের পর এক হাত-পা বেঁধে ডাকাতি ও প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটেই যাচ্ছে। কিন্তু আইনশৃংঙ্খলা বাহিনী এখন পর্যন্ত উল্লেখ যোগ্য কোন ডাকাত কে গ্রেফতার করতে পারেনি।

এ ব্যাপারে ঝালকাঠি থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার বলেন,ডাকাতির সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের আটক ও মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে। একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় এ পর্যন্ত কোন ডাকাত কে আটক করতে পেরেছেন কিনা জানতে চাইলে তিনি ইতিপূর্বে দুই একজন চোরকে আটক করেছেন বলে জানান। শহরের মধ্যে ডাকাতির ঘটনায় আতংক ও আইনশৃংঙ্খলার অবনতির বিষয় জানতে চাইলে তিনি বলেন,পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *