নতুন বছরের শুরুতে অবকাশ কাটাতে স্বামী সনি পোদ্দারকে নিয়ে বিদ্যা সিনহা মিম এখন অবস্থান করছেন মরুর দেশ দুবাইয়ে। সেখান থেকেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি শেয়ার করছেন ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই নায়িকা।
সেসব ছবি জানান দিচ্ছে, মিম কাটাচ্ছেন জীবনের সুন্দর কিছু সময়।
সম্প্রতি স্বামীর সঙ্গে তোলা নিজের একটি ছবি মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। সেখানে তাকে দেখা যায় সমুদ্রপাড়ে স্বামীকে জড়িয়ে ধরে আছেন তিনি। পরনে গোলাপি কালো কোট ও জগার্স।
হাস্যোজ্জ্বল ছবিটি শেয়ায় করে ক্যাপশনে সুখের বার্তা দেন ‘দামাল’ সিনেমার অভিনেত্রী। তিনি লেখেন, ‘তুমি আমার সুখের স্থান।’ ছবির ক্যাপশনে কালো রঙের একটি ভালোবাসার প্রতীকও জুড়ে দেন মিম।
মিমের এ ছবি দেখে ভক্তরাও বেশ আনন্দিত। তারা তাদের প্রিয় তারকাকে বিভিন্ন ধরনের মন্তব্যে প্রশংসা করছেন। মিমের এই ছবির নিচে সুমাইয়া মিতু নামের একজন লিখেছেন, মাশাআল্লাহ এভাবে সুখে থাকুন সবসময় আপু। আবার পরীমনি রাজের মতো যেনো না হয়। সবসময় ভালো-মন্দ মানিয়ে নিয়ে চললে জীবনে সুখী হওয়া যায়।
জানা গেছে, গত ২৯ ডিসেম্বর দুবাই যান তারা। তাদের ৮ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘মানুষ’ সিনেমার শুটিং করার জন্য কলকাতায় যাবেন। সিনেমাটিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা জিৎ।
