আমি শান্তিপ্রিয় মানুষ, খেপলে দমানো যাবে না: রাজ

ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি-শরিফুল রাজ দুজনার এখন দুটি পথ। এক বছরের ব্যবধানে প্রেম, বিয়ে সন্তান এবং বিচ্ছেদও দেখে ফেলেছেন তারা। বাকি আছে শুধু আনুষ্ঠানিকতা।

এতদিন নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে জনসম্মুখে কথা বলেছেন পরীমণি। তার ফেসবুকের দেয়াল হয়ে সেসব কথা গেছে সাধারণের কানেও। তবে নিরব ভূমিকা পালন করেছিলেন রাজ। সবশেষ পরীমণির অভিযোগ ও ঘর ছেড়ে যাওয়ার ঘোষণার পর আর সহ্য করতে পারলেন না রাজ। ভাঙলেন নিরবতা। তার সেসব কথায় আছে ক্ষোভ, আছে হতাশাও।

২ জানুয়ারি গণমাধ্যমকে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে এখন। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। তবে এটুকু স্পষ্ট করি, আমি কোনও ভুল করিনি। এবং আমাদের আর এক হওয়া হবে না।’

সে কথার পর সম্ভবত পরীর কাছ থেকে ভালো জবাব পাননি রাজ। আর সে কারণেই হয়তো মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে রাজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’

রাজের এমন পোস্টে স্পষ্ট, তিনি আড়াল থেকে কোনো ‘গড ফাদার’র কাছ থেকে হুমকি পেয়েছেন বা পাচ্ছেন। সেই উড়ো হুমকিদাতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান এই চিত্রনায়ক।

বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে রাজ সংবাদমাধ্যমকে বলেন, ‘কথাগুলো যাদের বলেছি, তারা ঠিকই বুঝে গেছে। আমিও অপেক্ষায় আছি তাদের দেখার! হুমকি-ধামকি দিয়ে কোনো লাভ নেই। আমি এসবের তোয়াক্কা করি না। আমি শান্তিপ্রিয় মানুষ। আর শান্তিপ্রিয় মানুষ খেপলে তাকে কিন্তু দমানো যায় না, মনে রাখবেন।’

উল্লেখ্য, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমনি ও শরিফুলের রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাত দিনের মাথায় বিয়ে করেছিলেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *