সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গরম করে রেখেছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। বারবার বিভিন্নভাবে নিজেকে খবরের শিরোনাম বানিয়েছেন। এবার নিজের স্বামী ও সন্তানের বাবা শরিফুল রাজের বিরুদ্ধে স্পর্শকাতর অভিযোগ এনে ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
বছরের শেষ দিন হঠাৎ করেই স্বামী ও অভিনেত্রী শরিফুল রাজের বাসা থেকে চলে গিয়ে সংসার ভাঙার ইঙ্গিত দেন অভিনেত্রী পরীমণি। এরপর রক্তাক্ত দাগের বিছানার ছবিও তোলে ধরেন সোশ্যালে। আবার স্বামীর বিরুদ্ধে গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগও আনেন অভিনেত্রী।
গতবছর ৩১ ডিসেম্বর পরী ফেসবুক স্ট্যাটাসে রাজের সঙ্গে সংসার না করার ইঙ্গিত দিয়ে লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।
পরী রাজের সম্তান রাজ্য এখন পরীর সঙ্গেই আছে। তবে ভবিষ্যতে কার সঙ্গে থাকবে এবার এ বিষয়ে কথা বলেছেন রাজ। একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি কোনো সরকারি চাকরি করি না। আমাকে ছুটি দেওয়ার কিছু নেই। আমরা দ্রুতই আইনজীবীর সঙ্গে বসে অফিশিয়ালি সিদ্ধান্ত নেব। সন্তান কার কাছে থাকবে, এ ব্যাপারে আইনি পরামর্শ মেনে নেব।’
তিনি আরও জানান, রাজের ভাষ্য, ঘরের বিষয় নিয়মিত ফেসবুকে চলে যাবে, এটা হতে পারে না! আমি অনেক সহ্য করেছি। এভাবে চলতে থাকলে জীবন চালানো অসম্ভব।
রাজ আক্ষেপ করে আরও জানান, ‘আমার বেডরুমের খবর সবার জানার কথা নয়। কিন্তু এখন সেটি ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে।
বছরের প্রথম দিনই পরীমণি ফেসবুকে রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রাজ এড়িয়ে যান। বলেন, ‘আমি এখন চুপচাপ আছি, কিছু বলতে চাইছি না। এই পরিস্থিতিতে আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলব।’
এর আগে পরীমণি যখন নানা অভিযোগ তুলে স্বামী-স্ত্রী আলাদা হয়ে যাওয়ার কথা জানান, তখন ফেসবুকে ছবি দিয়ে ছেলের জন্য শুভ কামনা জানান শরিফুল রাজ।
ওই সময় ফেসবুকে রাজ লেখেন, ‘প্রিয় পুত্র আমার, এ বছর তো অবশ্যই, সামনের সময়টাও দুর্দান্ত কাটুক তোমার। আগামী বছরগুলোতে তোমার সুস্বাস্থ্য কামনা করছি। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় এবং শক্তিশালী হও না কেন! তুমি কখনই তোমার প্রতি আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না— হ্যাপি নিউ ইয়ার।’
গত ৩০ ডিসেম্বর রাত থেকে রাজ-পরী দম্পতির বিচ্ছেদের কথা ছড়াতে থাকে। নতুন বছরের প্রথম প্রহরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান পরীমণি। শিগগিরই সংবাদ সম্মেলনে আসার কথাও ঘোষণা দেন; কিন্তু পরে আরেক পোস্টে সংবাদ সম্মেলন করার অবস্থান থেকে সরে আসার কথা জানান পরীমণি।
