এবার পরীমণির পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিলেন সুবাহ

তারকা দম্পতি পরীমণি ও শরীফুল রাজের সংসার বেশ ভালোই চলছিল। হঠাৎ করেই তাদের সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছে। শুক্রবার সন্ধ্যার পরই বিশ্বস্ত সূত্রে শোনা যাচ্ছিল ভেঙে যাচ্ছে পরী-রাজের সংসার।

এদিকে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিবাহবিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে বিষয়টি আরো পরিস্কার করেন পরীমণি।

তাদের এখনো বিচ্ছেদ না হলেও এখন তারা আলাদা থাকছেন।

এদিকে গভীর রাতে পরীমণির এমন স্ট্যাটাসের পর তাকে সান্ত্বনা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ। পোস্টটি পরীমণিকে ট্যাগ করেছেন তিনি।

অভিনেত্রী সুবাহ বলেন, আল্লাহ স্পষ্ট ভাষায় কুরআনে লিখেছেন বিয়ে এবং তালাকের কথা। এজন্য সুরা তালাক ও নাযিল করেছেন। তাই একজন মানুষ হয়ে আর একজন মানুষের বিচ্ছেদ বা তালাকের কথা শুনে মজা নেয়ার কিছু নাই। নিজের পরিবারের দিকে তাকিয়ে দেখুন কারো না কারো বিচ্ছেদ বা তালাক হয়েছে।

তিনি আরও লেখেন, যে অন্যের পিঠ পিছে, গীবত করে সে তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মত পাপ করে থাকে। আল্লাহ এই পরনিন্দা পরচর্চাকারীদের যেন হেদায়েত দান করেন আর বোঝার তৌফিক দান করে আমিন।

প্রসঙ্গত, ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। শরীফুল রাজ ও পরীমণির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। গত ১০ আগস্ট রাজ-পরীর সংসারে আসে এক পুত্রসন্তান। যার নাম রাখা হয় শাহেম মুহাম্মদ রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *