মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের দাবীতে ইউপি সদস্যের বাড়িতে অনশন করছেন ঝুমুর (১৮) নামে এক প্রেমিকা।
উপজেলার ঢালজোড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের আশাপুর গ্রামের ইউপি সদস্য মনির হোসেনের বাড়িতে শুক্রবার সকালে থেকে তাকে অনশন করতে দেখা যায়। ঝুমুর (১৮) উপজেলার মৌচাক ইউনিয়নের মুরাদপুর, মিঠাপুকুর এলাকার সফিকুল ইসলামের মেয়ে। সে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্পনগরী এলাকায় বসবাস করেন। সেখান থেকেই ওই ইউপি সদস্যে মনিরের সাথে তার প্রেমের সম্পর্ক চলে।
এদিকে ওই ইউপি সদস্য মনির (৩৪) গত ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) পারিবারিক ভাবে বিবাহ করেন। সেই বিবাহের খবর পেয়ে শুক্রবার সকালে মনির মেম্বারের বাড়ীতে হাজির হন তার পূর্বের প্রেমিকা ঝুমুর।
ঝুমুর জানান, গত আট বছর আগে মনিরের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ এ সম্পর্কে মনির তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার তারসাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এবং একাধিক বার গর্বপাতও করিয়েছে বলে জানান প্রেমিকা ঝুমুর।
এ ব্যাপারে ইউপি সদস্যে মনিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।
