Home বিনোদন নৌকা পেলে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতব: মাহিয়া মাহি

নৌকা পেলে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতব: মাহিয়া মাহি

0
205

যদি নৌকার মনোনয়ন পেয়ে যান, তাহলে কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহী বলেন, আমি যে কত খুশি তা বলে বুঝাতে পারব না। বাংলাদেশের ইতিহাস যত দিনের, বাংলাদেশ আওয়ামী লীগের বয়সও তত দিনের। আমি সেই দলের নমিনেশন কিনেছি, এর চাইতে খুশির বিষয় হতে পারে না।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে একজন নারী। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য শুনলে বুঝতে পারবেন, তিনি নারী নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দিচ্ছেন। সেক্ষেত্রে আমি একজন নারী।

এর আগে সকালে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চিত্রনায়িকা মাহিয়া মাহিকে মনোনয়নপত্র তুলতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, সিনেমার এক নায়িকা (মাহিয়া মাহি) কাল বলেছে ‘আমি মনোনয়ন তুলতে চাই, আমি চাপাইনবাবগঞ্জ আসনে নির্বাচন করতে চাই।’ আমি নেত্রীর সাথে কথা বললাম। তিনি বললেন, ‘ওদের পরিবার তো আওয়ামী লীগ, ও তো আওয়ামী লীগ করে। ঠিক আছে ফরম তুলুক।’

তাকে ফরম কেনার অধিকার দেয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here