বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক পাহারায় থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ১০ তারিখের মতো আমরা সারাদেশে সতর্ক পাহারায় থাকবো। ওইদিন যেমন ছিলাম একই অবস্থানে থাকবো।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মেট্রোরেলের ভাড়া অনেকেই বেশি বলছেন-এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, মোটেও সমস্যা হবে না। রিকশায় উঠলেই ২০ টাকা। তাহলে?
