প্রধানমন্ত্রীকে নিয়ে ছুটলো প্রথম মেট্রোযাত্রা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক মেট্রোরেলের যাত্রা শুরু করেছে। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৫৩ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে, গন্তব্য আগারগাঁও স্টেশন।

শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের ১০ সদস্য এবং মেট্রোরেলে প্রথম এ যাত্রায় তার সফরসঙ্গী হিসেবে আছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শিক্ষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য, শ্রমিক, শিশু ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *