বাসাইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে হত-দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাসাইল সদর ইউনিয়ন ঈশ্বরগঞ্জ বাজারে শীতার্তদের মাঝে ৫০০শত কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান,বাসাইল থানা অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান,বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌরঙ্গ সূত্রধর,সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *