ভেঙে গেল অভিনেত্রী স্বাগতার ৬ বছরের সংসার

বছরের একেবারে শেষ সময়ে এসে আরও একটি বিচ্ছেদের খবর এলো। অভিনেত্রী স্বাগতার ৬ বছরের সংসারের ইতি ঘটেছে। চিত্রগ্রাহক স্বামী রাশেদ জামানের সঙ্গে আর নেই তিনি। বিচ্ছেদের খবর স্বাগতা নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্বাগতা বলেন, ‘আমাদের বোঝাপড়ায় সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে। কোনোভাবেই আর একসঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না! তাই আমাদের দুই পরিবার মিলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে।’

সাত বছর প্রেম করার পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেন স্বাগতা-রাশেদ। ছয় বছর সংসার শেষ ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক স্বামী রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদ হয় বলে জানান স্বাগতা।

অভিনেত্রীর ভাষ্য, ‘যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। দুজনই ভেবেছি, অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দুজনের বিচ্ছেদটা উত্তম। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়। এরপর নিয়ম মেনে আমরা সম্পর্কের ইতি টানি।’

প্রসঙ্গত, নাটকের পরিচিত মুখ স্বাগতা। অভিনয় ছাড়া নাচ ও গানে তার পারদর্শীতা আছে। প্রথম ছবি করেছিলেন প্রয়াত নায়ক মান্নার সঙ্গে ‘শত্রু শত্রু খেলা’। চিত্রগ্রাহক রাশেদ জামান অসংখ্য দর্শক নন্দিত বিজ্ঞাপনের চিত্রগ্রাহক। বিশেষ করে তার চিত্রগ্রহণে উল্লেখযোগ্য ছবি ‘আয়নাবাজি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *