Home আলোচিত ১৩ বছর পর এক হলেন আরিফিন শুভ ও বিন্দু

১৩ বছর পর এক হলেন আরিফিন শুভ ও বিন্দু

0
471

১৩ বছর পর জুটি হয়ে কাজ করছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও আফসানা আরা বিন্দু। এই কাজের মাধ্যমে প্রায় ৮ বছর পর পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার রানারআপ হয়েছিলেন তিনি। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে সরে দাঁড়ান। আড়ালে যাওয়ার আগে বিজ্ঞাপন, নাটকের পাশাপাশি ‘দারুচিনি দ্বীপ’, ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ও ‘এই তো প্রেম’ সিনেমায় অভিনয় করেছেন।

‘উনিশ ২০’ শিরোনামের ওয়েব ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শুভ ও বিন্দু। এটি পরিচালনা করছেন মিজানুর রহমান আরিয়ান।

গত ২১ ডিসেম্বর থেকে ওয়েব ফিল্মটির দৃশ্য ধারণ শুরু হয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে চরকি’র জন্য নির্মিত হচ্ছে সিনেমাটি।

এ বিষয়ে পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘ফিল গুড লাভ স্টোরি ও ফিল গুড রোমান্স জনরার হবে সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে।’

তিনি আরও বলেন, ‘যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত এসেছে, তারা নিজেকে সম্পৃক্ত করতে পারবেন এই গল্পের বিভিন্ন মুহূর্তের মাধ্যমে। আবার যাদের জীবনে এমন মুহূর্ত আসেনি, তারাও চাইবেন এমনসব মুহূর্ত তার জীবনেও আসুক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here