Home বিনোদন প্রথমবার তারিক আনামের সঙ্গে অপু বিশ্বাস

প্রথমবার তারিক আনামের সঙ্গে অপু বিশ্বাস

0
233

নিজের প্রযোজিত ‘লাল শাড়ি’র পর আরো নতুন আরেকটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন অপু বিশ্বাস। সিনেমার নাম ‘ছায়াবাজি’। এটি নির্মিত হচ্ছে এটিটি প্ল্যাটফর্মের জন্য।

জানা গেছে, সপ্তাহখানেক আগে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে গুণী অভিনেতা তারিক আনাম খানের সঙ্গে অভিনয় করছেন অপু। এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যাবে তাদের।

সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। আহমেদ শাহাবুদ্দিনের গল্পে সিনেমাটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। আরটিভি প্রযোজিত সিনেমাটি আগামী বছরে মুক্তি পাবে।

এ বিষয়ে আরো জানা যায়, ‘ছায়াবাজি’ চলচ্চিত্রে তারিক আনাম খান একজন মনোরোগ চিকিৎসক। অন্যদিকে, অপু বিশ্বাসকে মানসিক রোগীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে রোববার (২৫ ডিসেম্বর) পর্যন্ত সিনেমাটির টানা শুটিং চলবে। সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমায় মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকাসহ অনেকে অভিনয় করছেন।

অপু বিশ্বাস বলেন, বর্তমানে চলচ্চিত্র প্রদর্শনের আধুনিক ব্যবস্থা হলো ওয়েব ডিজিটাল প্ল্যাটফরম। তাই এই নতুন কাজটির সঙ্গে যুক্ত হলাম। তাছাড়া এর গল্প ও আমার চরিত্র এক কথায় অসাধারণ। এতে নতুনত্ব আছে। তাই ‘ছায়াছবি’তে কাজ করতে আগ্রহী হলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here