Home বিনোদন ছেলের বয়স ৬ মাস পার হলেই আর্জেন্টিনা যাব: পরীমণি

ছেলের বয়স ৬ মাস পার হলেই আর্জেন্টিনা যাব: পরীমণি

0
547

আর্জেন্টিনার কঠিন সমর্থক পরীমণি। মাঠে বসে খেলা না দেখলেও ঘরে বসে টেলিভিশনের সামনে মেসির জন্য গলা ফাটিয়েছেন। তিনি চেয়েছিলেন, মেসির হাতে কাপটা উঠুক। তার চাওয়াই পূরণ হয়েছে।

দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সেই সঙ্গে ফুটবল ক্যারিয়ারের একমাত্র অপ্রাপ্তিটাও নিজের ঝুড়িতে পুরে ফেললেন মেসি।

এর আগে পরীমণি বিশ্বকাপ চলাকালে ঘোষণা দেন, মেসিদের বিশ্বকাপ জয় হলেই তাদের দেশ ঘুরতে যাবেন। তবে কবে যাবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি অভিনেত্রী।

তবে বুধবার (২১ ডিসেম্বর) পরীমণি সংবাদমাধ্যমকে জানান, ছেলের বয়স ছয় মাস পার হলেই আর্জেন্টিনা ভ্রমণে যাবেন।

পরী বলেন, ‘প্রিয় দলের জয়ের ব্যাপারে সবসময় আমি আশাবাদী ছিলাম। তাই ভক্তদের সঙ্গে আমার অনুভূতির কথা শেয়ার করতে এক মুহূর্ত দেরি করিনি। প্রিয় দল জিতেছে, তাই আমি তাদের দেশ ভ্রমণে যাব। এখন আমার সন্তানের বয়স মাত্র চার মাস। ওর বয়স ছয় মাস পার হলেই যাওয়ার পরিকল্পনা করেছি।’

আরও পড়ুন-

আমার আর্জেন্টিনায় যাওয়ার খবরটি যদি মেসি জানত, শান্তি পেতাম: পরীমণি  

আমার মনে হচ্ছে এখনও খেলা চলছে: পরীমণি

পরীমণির আশা পূর্ণ হওয়ায় উচ্ছ্বসিত শরিফুল রাজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here