শীতের সকালে জাল দিয়ে নদীতে মাছ ধরছেন জায়েদ খান

বিগত কয়েক বছর চলচ্চিত্র কেন্দ্রীক রাজনীতির জন্য খুব একটা সিনেমায় দেখা যায়নি ঢাকাই সিনেমার ‘দাবাং’ খ্যাত জায়েদ খানকে। তবে তার ভক্ত অনুরাগীদের জন্য আনন্দ সংবাদই নিয়ে এলেন এই চিত্রনায়ক। একের পর এক সিনেমায় অভিনয় করছেন তিনি।

গেল মাসে ‘বাহাদুরী’ সিনেমার শুটিং শেষ করেছেন, এর পর পরই শুরু করেছেন ‘সোনার চর’ ছবির শুটিং। বর্তমানে এই ছবির শুটিংয়ে জায়েদ খান আছেন নিজ এলাকা পিরোজপুরে!

বছর পাঁচেক আগে সেখানে তিনি ‘অন্তরজ্বালা’ ছবির শুটিং করেছিলেন। এবার ‘সোনার চর’ ছবির শুটিং করছেন। শুটিং চলাকালীন বেশ কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করেছেন জায়েদ খান।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে তিনি নতুন আরও দুইটি ছবি পোস্ট করেন। নতুন এই ছবি পোস্ট করে জায়েদ খান লিখেছেন, ‘শীতের সকালে মাছ ধরার চেষ্টা। চলচ্চিত্র: সোনার চর’।

ছবিটি পোস্ট করার পরেই নানা ধরনের মন্তব্য চোখে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পৌষের সকালে ঘুম ভাঙতেই যেখানে বেলা গড়িয়ে যায়, সেখানে চরিত্রের কারণে নদীতে এভাবে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার শুটিংয়ে অংশ নেয়ায় প্রশংসা করেছেন অনেকে। আবার কেউ কেউ মজাও করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *