স্বামীকে এমপি হিসেবে দেখতে চান নায়িকা মাহি

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হচ্ছে্ন এই অভিনেত্রী। সেই সঙ্গে স্বামী-সংসার এবং ব্যবসা নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে মা হতে যাওয়ার খবর জানান মাহি।

ইতোমধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে আগামী ২ বছরের জন্য যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহি। মূলত স্বামী রকিব সরকারের অনুপ্রেরণাতেই রাজনীতির জগতে পা রেখেছেন তিনি। অভিনেত্রীর স্বামী গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। নানা সময়ে স্বামী রকিবের সঙ্গে রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমেও অংশ নিতে দেখা যায় মাহিকে।

বিএনপির ছেড়ে দেওয়া পাঁচ সংদীয় আসনে ফেব্রুয়ারির প্রথম দিন ভোটের তারিখ রেখে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে ১ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

চাপাইনবাবগঞ্জ-২ আসনে আগে সংসদ সদস্য ছিলে বিএনপির আমিনুল ইসলাম। এই আসনে নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী মাহিয়া মাহির স্বামী রকিব সরকার।

স্বামীর সমর্থনে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেত্রী। তিনি ফেসবুক পোস্টে স্বামী রকিবের ছবি দিয়ে লেখেন, ‘প্রিয় রকিব সরকার, আগামী উপনির্বাচনে আপনাকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য হিসাবে দেখতে চাই। সেখানে আপনাকে দরকার , আমরা আপনাকে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *