Home বিনোদন পরিবারের সঙ্গে কম, কক্সবাজারে বেশি থেকেছি: নাদিয়া

পরিবারের সঙ্গে কম, কক্সবাজারে বেশি থেকেছি: নাদিয়া

0
187

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বর্তমানে তিনি অবস্থান করছেন সমুদ্রের নগরী কক্সবাজারে। শীতকালীন অবকাশ নয়, শুটিংয়ের জন্যই তার সাগর-পাহাড়ের জেলা ভ্রমণ।

গত ১৫ ডিসেম্বর ঢাকা থেকে উড়াল দিয়েছেন কক্সবাজারে। এরপরই অংশ নিয়েছেন সফল নির্মাতা সাগর জাহানের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘হুলস্থূল’র চিত্রায়ণে।

নাদিয়া সংবাদমাধ্যমকে জানান, ‘হুলস্থূল’র গল্পটা একটি আংটিকে কেন্দ্র করে। যেটার সঙ্গে একটি পরিবারের ঐতিহ্য মিশে আছে। এই নাটকে নাদিয়ার সঙ্গে আরও আছেন ইশতিয়াক আহমেদ রুমেল, চাষী আলম, শামীমা নাজনীন, সাইদুর রহমান পাভেল প্রমুখ।

কাজটির অভিজ্ঞতা নিয়ে নাদিয়ার ভাষ্য, ‘আংটি খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, মজার মজার ঘটনা ঘটে। প্রতিটা শিল্পী চমৎকার। শুটিং ফাঁকে আমরা হাসি-আড্ডায় মেতে ছিলাম। দর্শক দেখলেও খুব মজা পাবেন।’

‘হুলস্থূল’ নির্মিত হচ্ছে ১৩ পর্বের ধারাবাহিক হিসেবে। এটি শিগগিরই বঙ্গবিডিতে প্রচার হবে।

এরপর একটি একক নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন নাদিয়া। এর নাম ‘তালাশ’। এটি পরিচালনা করছেন মাহমুদ হাসান রানা। এতে নাদিয়ার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। অপরাধ বিষয়ক গল্পে নির্মিত হচ্ছে নাটকটি।

শুটিং কিংবা ভ্রমণ দুটো কারণে কক্সবাজারে প্রায়শই যাতায়াত হয় নাদিয়ার। এই শহরটি নিয়ে অভিনেত্রী বললেন, ‘ঢাকার পর সবচেয়ে বেশি যদি কোথাও শুটিং করি, তাহলে সেটা কক্সবাজার। ২০১৬ সালের দিকে টানা সাত মাস এখানে শুটিং করেছি। মানে আমার পরিবারের সঙ্গে কম, কক্সবাজারে বেশি থেকেছি! ফলে কক্সবাজারের প্রায় সব এলাকা চেনাজানা হয়ে গেছে। মানুষগুলোও ভীষণ ভালো। তাদের সঙ্গে আমার বোঝাপড়া দারুণ। প্রচুর মানুষ ছবি তোলার জন্য আসেন। তবে শুটিংয়ে ব্যাঘাত ঘটান না। এটা বেশ ভালো লাগে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here