Home ফিচার স্বপদে ফিরছেন মেয়র জাহাঙ্গীর

স্বপদে ফিরছেন মেয়র জাহাঙ্গীর

0
147

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের স্বপদে ফেরার গুঞ্জন উঠেছে। সম্প্রতি মেয়র জাহাঙ্গীরসহ শতাধিক বহিষ্কৃত নেতাকে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ।

গত শনিবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গণভবনে এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যে পাপে তারা সাজা পেয়েছে, তার পুনরাবৃত্তি তারা ঘটাবে না, এই শর্ত দিয়েই তারা ক্ষমা পেয়েছেন। আগামীতে তারা সেসব ঘটনার পুনরাবৃত্তি ঘটালে ব্যবস্থা নেওয়া যাবে। বলা যাবে যে, তুমি শর্ত ভঙ্গ করেছ।

ওবায়দুল কাদের বলেন, জাহাঙ্গীর তো আবেদন করেছে। তারটা মওকুফ করা হয়েছে। যারাই আবেদন করেছে তাদেরকেই ক্ষমা করা হয়েছে। একশর মতো ছিল। অনেকে কলহে-বিবাদে জড়িয়েছে, শৃঙ্খলাবিরোধী বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছে। তাদের ক্ষমা করা হয়েছে।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে ফেরার আশা ব্যক্ত করেছেন জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আমি আওয়ামী লীগের ছিলাম, আওয়ামী লীগের আছি, থাকব। যেহেতু আমি আওয়ামী লীগে পদ ফিরে পাচ্ছি, সেহেতু আমি আবার মেয়র পদ ফিরে পেতে যাচ্ছি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের বিষয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গত বছরের ১৯ নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়।

এরপর ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে ভারপ্রাপ্ত মেয়র করা হয় আসাদুর রহমান কিরণকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here