Home বিনোদন মুক্তিযোদ্ধার চরিত্রে জায়েদ খান

মুক্তিযোদ্ধার চরিত্রে জায়েদ খান

0
204

জায়েদ খানের নিজের এলাকা পিরোজপুর জেলা। সেখানে তিনি এর আগে ‘অন্তরজ্বালা’ ছবির শুটিং করেছিলেন। বছর পাঁচেক পর তিনি আবারও পিরোজপুরে ‘সোনার চর’-এর ছবির শুটিং করছেন। ছবির পরিচালক জাহিদ হাসান।

শুটিং চলাকালীন একাধিক স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করেছেন জায়েদ খান। জানা যায়, এই ছবিতে জায়েদ খান প্রথমবার একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা প্রমুখ।

সিনেমাটি নিয়ে জায়েদ খান বলেন, “বঙ্গবন্ধু হ ত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটি। এতে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হলেও মুক্তিযোদ্ধা চরিত্রে প্রথম অভিনয় করছি।”

নিজের এলাকায় শুটিং করায় জায়েদ খানের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছেন। জানালেন, শুটিং চলাকালীন তিনি স্মৃতিকাতর হয়ে পড়েছেন। জায়েদ বলেন, পিরোজপুরে বেড়ে উঠেছি। এই কারণে এই শহর আমার কাছে মায়ার শহর। এর আগে এখানে ‘অন্তর জ্বালা’র পুরো শুটিং করেছি। এবার ‘সোনার চর’-এর শুটিং করছি। নিজের বাড়িতে থেকে কাজ করছি। আগেরবার শুটিংয়ের সময় বাবা-মা বেঁচে ছিলেন। এবার শুটিংয়ে তারা নেই।

শুটিংয়ে জায়েদ খানকে দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। তিনি বলেন, গ্রামের বহু মানুষ শুটিং দেখতে ভিড় করছে। কাজটাকে এনজয় করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here