নিজের পছন্দের কাজটি এখনও করা হয়নি: মৌসুমী হামিদ

নায়িকা নয়, নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন লাক্সতারকা মৌসুমী হামিদ। শৈল্পিক গুণ আর নান্দনিক অভিনয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন এক দশক ধরে। নেই কোন অহংকার, কোন উচ্চাভিলাষী, কাজ করে যাচ্ছেন আপন মনে।

নিজের ক্যারিয়ারে কমার্শিয়াল ছবি থেকে শুরু সবধরণের কাজ করলেও নিজের পছন্দের কাজটি এখনও করা হয়নি বলে জানালেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে শাকিব খানের ছবিতেও অভিনয় করেছেন।

মৌসুমী হামিদ বলেন, ‘আমার কোনো কিছু নিয়েই আক্ষেপ নেই। সবকিছু থেকেই শিক্ষা নেবার চেষ্টা করেছি। আসলে কোনো অভিজ্ঞতায় বিফলে যায় না।

মৌসুমী হামিদ কমার্শিয়াল ফ্যান্টাসি মুভিতে কাজের পাশাপাশি সর্বশেষ হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় ‘যাপিত জীবন’ এ কাজ করলেন। মৌসুমী বলেন, ‘আফজাল হোসেনের সাথে স্ক্রীন শেয়ারের খুব ইচ্ছে ছিল। সেটি পূরণ হয়েছে।

এছাড়া এই ছবিতে আমার অল্প কয়েকটা সিকোয়েন্স। টিমের সাথে কাজের একটা অভিজ্ঞতা নিয়েছি।

সর্বশেষ শঙ্খ দাসগুপ্ত’র পরিচালনায় ‘গুটি’ নামের নতুন একটি ওয়েব সিরিজে কাজ করলেন মৌসুমী হামিদ।

মৌসুমী বলেন, ‘সব নির্মাতার কাজ করতে যে সবার ভাল লাগে, তা কিন্তু না। কারো কারো কাজ খুবই যত্নশীল হয়। তেমনই একজন নির্মাতা শঙ্খদাসগুপ্ত। খুবই যত্ন নিয়ে কাজ করেন তিনি। ‘গুটি’ সিরিজে কাজ করে সত্যিই খুব ভাল লেগেছে।

তবে একজন নির্মাতার কাজ দেখে যারপরনাই মুগ্ধ মৌসুমী হামিদ। তিনি সৈয়দ শাওকী আহমেদ। সম্প্রতি শাওকীর পরিচালনায় ‘কারাগার’ সিরিজ দেখে বলেছেন আপনার যে কোনো প্রডাকশনের একটি সিকোয়েন্স হলেও আমি কাজ করতে চাই।’

মৌসুমী বলেন, ‘যে কোনো গুণী নির্মাতার ক্ষেত্রে তার কাজের প্রতি শ্রদ্ধা-ভক্তি জানানো শিল্পী হিসেবে কর্তব্য বলে মনে করি। কারণ একজন শিল্পী হিসেবে ভাল একটি প্রডাকশনে কাজ করার ইচ্ছে, ক্ষুধা থাকাটাই স্বাভাবিক। শাওকী ভাইয়ের সেই প্রথম কাজ থেকেই আমি তার ভক্ত। সর্বশেষ কারাগার দেখে আমি বিষ্মিত, অভিভুত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *