নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারা দেশের ন্যায় নাগরপুরেও শীতের প্রবাহ দিন দিন বেড়েই চলছে। শীতের এই ভয়াবহতা উপলব্ধি করতে পেরে রবিবার (১৯ ডিসেম্বর) সকালে নাগরপুর ইউনিয়ন পরিষদ ভবনে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ এর সফল চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগ নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী’র উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণকালে জনপ্রিয় ও মানবিক চেয়ারম্যান মোঃ কুদরত আলী গণমাধ্যমকে জানান- আসলে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক বেশি। কিন্তু নানাবিধ সীমাবদ্ধতা থাকার কারণে আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমি নাগরপুর উপজেলার সকল বিত্তবান মানুষদের অনুরোধ করবো- আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।এ সময় নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
