Home বিনোদন নিজের এলাকায় শুটিংয়ে ব্যস্ত জায়েদ খান

নিজের এলাকায় শুটিংয়ে ব্যস্ত জায়েদ খান

0
349

দেশীয় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। গত কয়েক বছরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে তার ব্যস্ততা একটু বেশি কেটেছে। তবে এখন তিনি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজের এলাকায় ‘সোনার চর’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন এই নায়ক।

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন এ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। ১৭ ডিসেম্বর থেকে পিরোজপুরে সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হয়েছে।

এ প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘নিজের প্রাণের শহর পিরোজপুরে রয়েছি, জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য। এটা আমার জন্মস্থান পিরোজপুরে দ্বিতীয় কোনো চলচ্চিত্রের শুটিং। এর আগে ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রের শুটিং করেছি এখানে। সবাই দোয়া করবেন।’

জাহাঙ্গীর সিকদার প্রযোজিত এই সিনেমায় জায়েদ ছাড়াও অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

কিছুদিন আগে শেষ করা ‘বাহাদুরী’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন মৌ খান। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, পরীমণি, সাইমন সাদিক প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন শফিক হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here