Home প্রধান খবর গর্বিত বিড়ালের ‘মা’ নুসরাত ফারিয়া!

গর্বিত বিড়ালের ‘মা’ নুসরাত ফারিয়া!

0
288

ক্যারিয়ারে দারুণ এক সময় পার করছেন নুসরাত ফারিয়া। দুই বাংলায় সমানতালে কাজ করছেন। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন অনম বিশ্বাসের ‘ফুটবল-৭১’ সিনেমায়। এতে তার নায়ক আরিফিন শুভ। এছাড়া ঢালিউড-টলিউডে একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় আছে তার।

তবে বিয়েটা এখনও করেননি। কাজের চাপে কখন শুভ কাজটি করবেন—সেটাও বলা যাচ্ছে না। কিন্তু এরইমধ্যে মাতৃত্বের স্বাদ পেয়েছেন দুই বাংলার এই জনপ্রিয় নায়িকা। তবে কোনো মানবশিশুর নয়। গৃহপালিত বিড়ালের মা হয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে পোষ্যর সঙ্গে একটি আদুরে ছবি প্রকাশ করে সেটাই জানিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন— গর্বিত বিড়ালের মা।

বিড়ালের সঙ্গে ফারিয়ার এই ছবি অনুরাগীদের জানিয়ে দিচ্ছে, তিনি বিড়ালপ্রেমী। কয়েকদিন আগেও এই বিড়ালটির সঙ্গে ছবি প্রকাশ করে জানিয়েছিলেন, তার পরিবারের নতুন সদস্য।

সদ্য প্রকাশিত এই ছবির মন্তব্যের ঘরে বিড়ালপ্রেমের জন্য প্রশংসিত হচ্ছেন নায়িকা। কেউ কেউ তো মজা করে জানতে চাইছেন, কী করলে তার আদুরে বিড়াল হওয়া যাবে! শুধু তাই নয়, ঢালিউড সুন্দরীর স্মিত হাসি ও চাহনিতে মুগ্ধ নেটিজেনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here