নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন করেছে নাগরপুর উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ নাগরপুর উপজেলার সর্বস্তরের জনগণ।
এদিন ভোরে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া-মোনাজাত সহ সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হয়।
সূর্যোদয়ের সময় নাগরপুর উপজেলা প্রশাসন স্বারক ৭১ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. সাজ্জাদ হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম সয়োয়ার ছানা প্রমূখ।
এছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।
